Press ESC to close

আমরা সেই জাতি

আমরা সেই জাতি যাদেরকে নিক্ষেপ করা হয়েছিল জ্বলন্ত অগ্নিকুণ্ডে।

আমরা তো তারাই যাদের ছুড়ে ফেলা হয়েছিল অন্ধকার কূপে।

আমাদের দেহ হয়েছিল দ্বিখণ্ডিত।

আমরা তারা যাদের নিজ জাতিই করেছিল হত্যা, নির্যাতন, অবরোধ। যাদের মা-বোনদের পর্যন্ত বর্বর আঘাতে করা হয়েছিল রক্তাক্ত।

আমরা সেই জাতি যাদের পিঠের চামড়া পুড়ে যেত উত্তপ্ত বালুতে। চাবুকের আঘাতে যাদের শরীর হতো ক্ষতবিক্ষত।

আমরা তো সেই পথের অনুসারী, যে পথে চলতে গিয়ে হতে হয়েছে ঘরছাড়া, ক্ষুধা, অনাহার। শত্রুর আক্রমণে পেটে বাঁধতে হয়েছে পাথর। যাদের রক্তে রঞ্জিত হয়েছে মরু প্রান্তর।

আমরা তারা যাদের জীবন কেটেছে কারাগারে। জালিমের আঘাত, ভয়, প্রলোভন যাদের পারেনি একটু দমাতে। যাদের হত্যা করা হয়েছিল শাসকের চাবুকের আঘাতে।

আমাদের পূর্বসূরিদের তো বন্দি করা হয়েছে কখনো গুয়ান্তোনামোতে, কখনো আবু গারিবের অন্ধকারে। ক্ষুধার্ত কুকুরের কামড়, ওয়াটার বোর্ডিং কিংবা মানবদেহের নগ্ন পিরামিড—কিছুই বিচ্যুত করতে পারেনি।

আমাদের ভয় দেখাও?

হকের জবান বন্ধ করতে চাও?

তোমাদের মতো গোলামির জীবন বরণ করতে বলো?

তোমরা হয়তো ভুলে গেছো আমাদের আয়নাঘর আর ক্রসফায়ারের গল্প।

তোমরা হয়তো জানো না আমাদের গায়ের চামড়া পর্যন্ত তুলে নেওয়া হয়েছে।

তোমরা হয়তো ভুলে গিয়েছো আমাদের পরিবারের

উপর করা অত্যাচার।

তোমরা কানে কখনো পৌঁছোনি আমাদের আর্তনাদ।

তোমরা আমাদের ভয় দেখাও, তোমরা হয়তো ভুলে গেছো

জুলুম, নির্যাতন, গুম, হত্যা, কারাগার—

আমাদের ইতিহাস, আমাদের জীবন।

আমরা তোমাদের ভয় করি না,

আমরা তোমাদের পরোয়া করি না।

আমাদের জীবন, আমাদের মরণ—সবকিছুই হকের তরে।

আমরা শেষ নিশ্বাস পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত হকের ঝান্ডা বহন করব।

আমাদের মিম্বর শুধু হকের বার্তাই ছড়াবে।

জেনে রাখো, এই প্রজন্ম শেষ হবে না—হবার নয়।