ইলমের পাশাপশি আদব আখলাখ শেখাও গুরুত্বপূর্ণ একটা বিষয় । আর এই দুইটা অর্জনের মাধ্যম হচ্ছে আলেমদের সাথে হাটু গেরে বসে সরাসরি ইলম অর্জন করা । এক প্রিয় ভাই বলতেন , ইলম আসলে শীনা টু শীনা টান্সফার হয় । তুমি বই টই পরে অনেক কিছু জানতে পারো , কিন্তু এগুলা আসলে ইলম না । এগুলা কে ইনফমেশন বলতে পারো । ইলম শীনা টু শীনা টান্সফার হয় ।
.
সোস্যাল মিডিয়া , ইন্টারনেট এর কল্যাণে আমাদের সামনে দ্বীনের অনেক ইনফরমেশন খুব সহজেই আমরা এক্সেস করতে পারছি । কিন্তু ইলম অর্জন হচ্ছে না । আমাদের ভাইরা এসব ইনফরমেশন পেয়ে নিজেদের অনেক জ্ঞানী ভাবতে শুরু করেন । কেননা তারা ইলম আর ইনফরমেশনের পার্থক্য বুঝতে পারেন না । আর তাদের আদব আখলাখ শেখাও হয় না । অনেক ভাই তো এমন জীবনে উলামাদের মজলিশে , উলামাদের সামনে না বসেও বলে বসেন এদেশের উলামাদের জ্ঞান খুব কম । এরা কিছুই জানে না । একবার এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল , তিনি বললেন তিনি জীবনে দুইবার কোন ইসলামি মজলিশে বসেছেন । একবার এক ভাই তাকে বুঝিয়েছে আরেকবার আজকে (যেদিন দেখা হয়েছিল )। অথচ ভাইকে দেখতাম প্রায়ই উলামাদের সমালোচনার লিপ্ত হতেন , উলামারা কিছু জানেন না , উলামারা বলেন না , তাদের পড়াশোনা নেই । সুবাহান’আল্লাহ !! জীবনে উলামাদের মজলিশে না গিয়েই তিনি বুঝে ফেলছেন , উলামাদের অবস্থান ।
.
ভাই আমার নিজের জ্বিহবা সংযত করুন । আপনার এই ধরনের দাওয়াহ , এই ধরনের অভিযোগ দ্বীনের দাওয়াহ কে ক্ষতিগ্রস্থ করছে । মুজাহীদের ব্যাপারে ভুল ম্যাসেজ উলামা ও জনগনের সামনে তুলে ধরছে । ভাই আপনার কাছে যখন ক্ষমতা নেই , অস্ত্র নেই তাতেই আপনি মুসলিমদের সাথে এমন আচরন করছেন । কঠোর হচ্ছেন, তাহলে কিভাবে উম্মাহ আপনাকে বিশ্বাস করবে ? কিভাবে আপনাকে নিজেদের অভিভাবক হিসেবে মেনে নিবে?
.
আমাদের দাওয়াহ এর একটি ঘাটতি হচ্ছে , আমরা অনেক সময় তাওহিদ, আকিদাহ , ফিকহ এর ইলমের সাথে আদব আখলাখের ব্যাপারে মানুষকে সচেতন করিনা । কিংবা করলেও আমাদের ভাইরা এই ধরনের আলোচনা শোনেন না । কারন এই ধরনের আলোচনা গায়ে সাময়িক আবেগ সৃস্টি করেনা । রক্ত গরম করেনা । আর বাস্তবতা হচ্ছে অনলাইনে এভাবে আদব আখলাখ শেখানো পুরোপুরো সম্ভব ও না । কাজেই আমাদের উচিত বেশী বেশী উলামাদের সাথে সম্পর্ক তৈরি করা। তাদের কাছে গিয়ে ছাত্রের মত হাট গেরে বসে ইলম অর্জন করা। তাদের সম্মানের সাথে উম্মাহর অবস্থা জানানো । পরিবার ও অনান্য মুসলিমদের সাথে উত্তম আচরন করা। আমাদের কঠোরতা তো কাফেরদের সাথে । ভাই আমার যেন আমরা আমাদের অন্তর কে কঠিন না করে ফেলি।